হাসিনাহীন বাংলাদেশে বিপুল ভোটে জয়ী বিএনপি আর বিরোধী আসনে বসছে জামাত – এক ঝলক NEWS বাংলা

হাসিনাহীন বাংলাদেশে বিপুল ভোটে জয়ী বিএনপি আর বিরোধী আসনে বসছে জামাত – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে ইতিহাস গড়ল তারেক রহমানের দল। বিএনপি একাই ২০৩টি আসনে জয়লাভ করেছে, যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামি পেয়েছে মাত্র ৬৪টি আসন। ঢাকা ও বগুড়া থেকে জয়ী হয়েছেন দলের সভাপতি তারেক রহমান। এছাড়া কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লা বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

নির্বাচন চলাকালীন ভোট কেনা ও কেন্দ্র দখলের মতো একাধিক অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত বড় জয় নিশ্চিত করল বিএনপি। অন্যদিকে কিশোরগঞ্জ ও সিলেটের মতো কিছু জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা চমক দেখালেও সারা দেশে বিএনপির জয়জয়কার। ফলাফল অনুযায়ী স্পষ্ট যে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশের শাসনভার এখন বিএনপির হাতে এবং সংসদের বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে জামাতকে। এই জয়ের মাধ্যমে বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *