১৮ বছরের অপেক্ষা শেষে বাংলাদেশে ধানের শীষের মহাবিজয় – এক ঝলক NEWS বাংলা

১৮ বছরের অপেক্ষা শেষে বাংলাদেশে ধানের শীষের মহাবিজয় – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পথে বিএনপি ও তার মিত্ররা। ২৯৯টি আসনের মধ্যে ১৭৭টির বেসরকারি ফলাফলে ১৩৭টিতেই জয় পেয়েছে ধানের শীষ। ১৮ বছর পর এই বিশাল প্রত্যাবর্তনে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। ঠাকুরগাঁও-১ আসন থেকে রেকর্ড ভোটে বিজয়ী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশন এই ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভরযোগ্য বলে অভিহিত করেছে। গণভোটেও দাতা চার্টারের পক্ষে ৬৫.৩ শতাংশ নাগরিক সমর্থন জানিয়েছেন। তবে বিশাল জয়ের হাতছানি থাকলেও কোনো ধরনের বিজয় মিছিল না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবর্তে আজ জুমার নামাজের পর দেশজুড়ে শহীদদের জন্য বিশেষ দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দিয়েছে বিএনপি নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *