তারেক রহমানের হাত ধরে ফিরছে বিএনপি আর বিরোধী শক্তি হিসেবে জামায়াতের বিশাল চমক – এক ঝলক NEWS বাংলা

তারেক রহমানের হাত ধরে ফিরছে বিএনপি আর বিরোধী শক্তি হিসেবে জামায়াতের বিশাল চমক – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে এগিয়ে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। প্রাথমিক প্রক্ষেপণ অনুযায়ী, সারাদেশে অভাবনীয় জনসমর্থন নিয়ে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা ও ম্যাজিক ফিগার অতিক্রম করতে চলেছে। দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক দমন-পীড়ন কাটিয়ে ধানের শীষের এই জয়কে বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ বাঁবদল হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

অন্যদিকে এই নির্বাচনের সবচেয়ে বড় চমক হিসেবে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ বিহীন এই ভোটযুদ্ধে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল লড়াই হওয়ায় ইসলামপন্থী ভোটারদের মেরুকরণ স্পষ্ট হয়েছে। পাহাড় থেকে সমতল পর্যন্ত বিএনপির জয়জয়কার থাকলেও, জামায়াতের এই শক্তিশালী উত্থান দেশের আগামীর রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *