নির্বাচন কমিশনের বড় ঘোষণায় বঙ্গে ভোট বাদ্যি বাজার ইঙ্গিত – এক ঝলক NEWS বাংলা
February 13, 20264:25 pm

NEWS DESK : আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মাইক্রো অবজারভারদের কাজের সময়সীমা বাড়ানো হয়েছে। রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রস্তুতির এই চূড়ান্ত পর্ব ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
সূত্র মারফত জানা যাচ্ছে যে ভোটার তালিকা প্রকাশের পর আগামী ২ মার্চ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতে পারে। এপ্রিল মাস জুড়ে দুই থেকে চার দফায় ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং নিরাপত্তা খতিয়ে দেখতে চলতি মাসেই কমিশনের উচ্চপর্যায়ের দল রাজ্যে এসে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।