পঁয়ত্রিশ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর শাসনে ফিরছে বাংলাদেশ এবং নিরঙ্কুশ জয়ে চমক দেখালো বিএনপি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দীর্ঘ আড়াই দশক পর বাংলাদেশে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। শুক্রবারের নির্বাচনী ফলাফলে ২১২টি আসনে জয়লাভ করে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এর মাধ্যমে ১৯৮৮ সালের পর এই প্রথম কোনো পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দেশবাসী। বগুড়া ও ঢাকা উভয় আসনেই জয়ী তারেক রহমান আগামী সপ্তাহে শপথ নিতে পারেন বলে জানা গেছে। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ জামায়াত জোট ৭০টি আসনে জয়ী হয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।
একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে দেশের মানুষ রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে রায় দিয়েছে। ২০ লাখের বেশি ‘হ্যাঁ’ ভোট পড়ার মাধ্যমে বিচার বিভাগ ও প্রশাসনের আমূল পরিবর্তনের পথ প্রশস্ত হলো। তবে এই সংস্কার প্রক্রিয়ার বাস্তবায়ন নতুন সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ১৯৯১ সাল থেকে নারী নেতৃত্বের পর ২০২৬ সালে এসে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করল। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকাল শেষে দেশ এখন নির্বাচিত প্রতিনিধিদের হাতে ফেরার অপেক্ষায় রয়েছে।