পঞ্চগড়ে ধরাশায়ী ভারত বিদ্বেষী সারজিস আলম এবং দুই আসনেই বিএনপির বিশাল জয় – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক সারজিস আলমকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির। রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান শুক্রবার ভোরে এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ভারত বিরোধী মন্তব্যের জন্য আলোচিত সারজিস আলমের এই পরাজয় নির্বাচনী লড়াইয়ে বড় চমক হিসেবে দেখা দিচ্ছে।
দেশজুড়ে ধানের শীষের জয়জয়কার থাকলেও দলীয় নেতাকর্মীদের বিজয় মিছিল না করার কঠোর নির্দেশ দিয়েছেন তারেক রহমান। শৃঙ্খলা বজায় রাখতে এবং বিনয়ী থাকতে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে ঐতিহাসিক সাফল্যের পর আজ শুক্রবার জুমার নামাজের শেষে দেশব্যাপী বিশেষ দোয়া মাহফিলের ডাক দিয়েছে বিএনপি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে এখন সারাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ম্যান্ডেট এবং নতুন সংস্কারের আশাবাদ পরিলক্ষিত হচ্ছে।