উসমান তারিকের বোলিং অ্যাকশন কি সত্যিই অবৈধ জেনে নিন আইসিসি-র আসল নিয়ম – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণের আগে পাক স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। আমেরিকার বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারি দুর্দান্ত পারফরম্যান্স করলেও তারিকের কনুইয়ের ভঙ্গি নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে। ইতিপূর্বে পাকিস্তান সুপার লিগেও আম্পায়াররা তাঁর বোলিং ভঙ্গি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, যা নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে।
আইসিসি-র নিয়ম অনুযায়ী কোনো বোলারের কনুই ডেলিভারির সময় ১৫ ডিগ্রির বেশি প্রসারিত হলে তা অবৈধ বলে গণ্য হয়। তবে তদন্ত রিপোর্ট বলছে, তারিকের বোলিং অ্যাকশন এই নির্দিষ্ট সীমার মধ্যেই রয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মানদণ্ড অনুযায়ী তাঁর বোলিং সম্পূর্ণ বৈধ বলে প্রমাণিত হয়েছে। বিতর্ক থাকলেও আপাতত ক্লিনচিট নিয়েই ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন এই পাক স্পিনার।