ভয়ঙ্কর এসআইআর আতঙ্কে প্রাণ হারালেন কোচবিহারের যুবক শফিউল হক – এক ঝলক NEWS বাংলা

ভয়ঙ্কর এসআইআর আতঙ্কে প্রাণ হারালেন কোচবিহারের যুবক শফিউল হক – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : কোচবিহারের ঢাংঢিংগুড়ি এলাকায় এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানির জেরে সৃষ্ট আতঙ্কে এক যুবকের আত্মহত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মৃত শফিউল হকের পরিবারের দাবি, ২১ জানুয়ারি বিডিও অফিসে শুনানির পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন। আধিকারিকরা কেবল কাস্ট সার্টিফিকেট নেওয়ায় এবং অন্যরা অনেক নথি দেওয়ায় তিনি ভেবেছিলেন তাকে হয়তো জেলে পাঠানো হবে। এই আশঙ্কায় বৃহস্পতিবার দুপুরে নিজের ঘরেই চরম পথ বেছে নেন শফিউল।

তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় বিএলও এই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে যে, কাগজপত্রের অসঙ্গতি নিয়ে ডাকার পর থেকেই শফিউল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। শফিউলের দাদা আতাউল হক সরাসরি নির্বাচন কমিশনকে এই মৃত্যুর জন্য দায়ী করেছেন। তার অভিযোগ, নথিপত্র নিয়ে দুশ্চিন্তার কারণেই শফিউল খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন এবং শেষমেশ স্ত্রীকে বিডিও অফিসে পাঠিয়ে নিজে আত্মঘাতী হন। এই ঘটনায় সীমান্ত সংলগ্ন কোচবিহারে প্রশাসনিক জটিলতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *