পাকিস্তানের রহস্যময় স্পিনারদের রুখতে বিশেষ পরিকল্পনা সাজালো ভারত – এক ঝলক NEWS বাংলা

পাকিস্তানের রহস্যময় স্পিনারদের রুখতে বিশেষ পরিকল্পনা সাজালো ভারত – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দিল্লির মাঠে নামিবিয়ার স্পিনারদের দাপটে ভারতীয় ব্যাটারদের অস্বস্তি বাড়লেও, রবিবার পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। বিশেষ করে পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিককে সামলানোই এখন ভারতের মূল চ্যালেঞ্জ। তবে উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষাণ স্পষ্ট জানিয়েছেন, তাঁরা প্রতিপক্ষের ভিডিও বিশ্লেষণ করে নিজেদের স্বাভাবিক ব্যাটিং বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত।

কলম্বোর স্পিন-সহায়ক উইকেটে পাঁচজন বিশেষজ্ঞ স্পিনার নামাতে পারে পাকিস্তান। পালটা চালে ভারতও জসপ্রীত বুমরাহকে একমাত্র পেসার রেখে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলদের নিয়ে স্পিন আক্রমণ সাজানোর ইঙ্গিত দিয়েছে। ঈশানের মতে, বলের মেরিট বুঝে নির্ভীক ক্রিকেট খেললে জয় নিশ্চিত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই লড়াইয়ে শেষ পর্যন্ত স্পিনারদের দক্ষতাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *