পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ফেভারিট মানছেন না রোহিত শর্মা এক ঝলক NEWS বাংলা
February 13, 20265:24 pm

NEWS DESK : নামিবিয়ার বিরুদ্ধে বিশাল জয়ের পরেও ভারত-পাকিস্তান মহাযুদ্ধের আগে সতর্কবার্তা দিলেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত জানান, হাই-ভোল্টেজ ম্যাচে ফেভারিট বলে কিছু হয় না। অতীতের পরিসংখ্যানের চেয়ে নির্দিষ্ট দিনের পারফরম্যান্সই আসল।
সূর্যকুমার যাদবদের পরামর্শ দিয়ে ‘হিটম্যান’ বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে এখন যে কোনো দল অন্যকে হারাতে পারে। তাই আত্মতুষ্টিতে না ভুগে মাঠে সেরাটা দেওয়া জরুরি। মাঠের লড়াইয়ে পয়েন্ট পেতে হলে ক্রিকেটারদের ফর্ম ও মানসিক দৃঢ়তার ওপরই ম্যাচের ফলাফল নির্ভর করবে বলে তিনি মনে করেন।