ট্রাম্পের বাণিজ্য চুক্তির পরেই কি গাজা শান্তি বোর্ডে যোগ দিচ্ছে ভারত – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ ভারতের অংশগ্রহণ নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পরেই নয়াদিল্লির অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গাজায় শান্তি ফেরানোর লক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি আয়োজিত এই বোর্ডের বৈঠকে যোগদানের প্রস্তাবটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে ভারত সরকার।

এর আগে দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভারতের অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। বিশেষ করে পাক প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারত কেন ব্রাত্য ছিল, তা নিয়ে চর্চা শুরু হয়। তবে বর্তমান প্রেক্ষাপটে বাণিজ্য ও কূটনীতির স্বার্থে ভারত তার দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান বজায় রেখে এই আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ায় শামিল হয় কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *