দ্বিতীয় পরীক্ষার আগেই না ফেরার দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঈশিতা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাগুন্ডী গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঈশিতা চক্রবর্তীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয় পত্রের দিন সকালে ঘর থেকে উদ্ধার হয় ১৮ বছর বয়সী ওই তরুণীর নিথর দেহ। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না মেলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা-মা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পরীক্ষা দিয়ে ফেরার পরও মেয়ের আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেননি বলে দাবি করেছেন বাবা সঞ্জয় চক্রবর্তী। ঠিক কী কারণে এই চরম পথ বেছে নিলেন ঈশিতা, তা নিয়ে এখনও সম্পূর্ণ ধোঁয়াশায় রয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার আসল কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে। কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।