বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪ জন সংখ্যালঘু প্রার্থীর ঐতিহাসিক জয় – এক ঝলক NEWS বাংলা

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪ জন সংখ্যালঘু প্রার্থীর ঐতিহাসিক জয় – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনে মোট ৭৯ জন সংখ্যালঘু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ হাসি হেসেছেন ৪ জন। বিজয়ী চারজনই বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন। ঢাকা-৩ আসন থেকে গয়েশ্বর চন্দ্র রায় এবং মাগুরা-২ আসন থেকে নিতাই রায় চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি আসনেও সংখ্যালঘু প্রার্থীরা জয় পেয়েছেন। বান্দরবান থেকে সাচিং প্রু এবং রাঙামাটি আসন থেকে দীপেন দেওয়ান বড় ব্যবধানে জয়লাভ করেছেন। এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ২২টি রাজনৈতিক দল সংখ্যালঘু প্রার্থী দিলেও বিএনপির চারজন বাদে বাকিরা পরাজিত হয়েছেন। ২৯৯টি আসনের মধ্যে বিএনপি জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এক নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *