দলবদলের ঝড়ে কাঁপল ময়নার গেরুয়া শিবির এবং প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডার গড়ে বড়সড় ভাঙন – এক ঝলক NEWS বাংলা

দলবদলের ঝড়ে কাঁপল ময়নার গেরুয়া শিবির এবং প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডার গড়ে বড়সড় ভাঙন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পূর্ব মেদিনীপুরের ময়নায় শুভেন্দু অধিকারীর গড়ে বড়সড় ধাক্কা খেল বিজেপি। জেলা রাজনীতিতে পরিচিত মুখ চন্দন মণ্ডল সটান ঘাসফুল শিবিরে যোগ দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতার তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষের হাত ধরে তিনি দলীয় পতাকা তুলে নেন। দলবদলের পরেই স্থানীয় বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এই নেতা। তাঁর অভিযোগ, মাছ চাষের উন্নয়ন এবং আদি বিজেপি কর্মীদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ বর্তমান বিধায়ক।

পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি নেতৃত্ব দাবি করেছে যে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার লোভেই চন্দন মণ্ডল এই দলবদল করেছেন। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির মতে, এলাকায় যোগ্য প্রার্থীর অভাবে তৃণমূল এখন বিজেপি ভাঙানোর খেলায় মেতেছে। অন্যদিকে, চন্দন মণ্ডলের দাবি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগ দিয়েছেন। বিশেষ করে এলাকায় থমকে যাওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পুনরায় সচল করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *