তারেক রহমানের জয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী এবং দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা – এক ঝলক NEWS বাংলা

তারেক রহমানের জয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী এবং দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করে মোদী জানান, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ভারত সর্বদা পাশে থাকবে। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে যৌথভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

এদিকে জনাদেশকে স্বীকৃতি দেওয়ায় মোদীকে পাল্টা ধন্যবাদ জানিয়েছে বিএনপি নেতৃত্ব। ২০ বছর পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরা দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরকারের আমলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয়লাভ করে একক আধিপত্য বিস্তার করেছে বিএনপি। শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে প্রতিবেশী দুই দেশের এই নতুন সমীকরণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *