ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি এবং বাড়ল গণভোটের হার – এক ঝলক NEWS বাংলা
February 13, 20266:07 pm

NEWS DESK : বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। শুক্রবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, জামায়াত ৬৮টি এবং এনসিপি ৬টি আসনে জয়ী হয়েছে। চট্টগ্রাম-২ ও ৪ সহ তিনটি আসনের ফলাফল বর্তমানে স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের সংসদ নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে। পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত গণভোটে ৬০.২৬ শতাংশ ভোটার তাদের রায় দিয়েছেন, যার মধ্যে চার কোটিরও বেশি ভোটার ‘হ্যাঁ’ সূচক ভোট প্রদান করেছেন। আদালতের নির্দেশে নির্দিষ্ট দুটি আসনের ফলাফল স্থগিত থাকলেও গণভোটের হিসাবে তা অন্তর্ভুক্ত করা হয়েছে।