অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৯ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের ঐতিহাসিক জয় – এক ঝলক NEWS বাংলা
NEWS DESK : ২০০৭ সালের পর ২০২৬ সালে কলম্বোর মাঠে ফের ইতিহাস গড়ল জিম্বাবোয়ে। ১৯ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে এক বিশাল অঘটন ঘটাল তারা। ওপেনার ব্রায়ান বেনেটের লড়াকু ৬৪ রান এবং অধিনায়ক সিকান্দর রাজার ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে জিম্বাবোয়ে ১৬৯ রান সংগ্রহ করে। অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাট রেনশঁ সর্বোচ্চ ৬৫ রান করলেও দলের হার বাঁচাতে ব্যর্থ হন।
জিম্বাবোয়ের এই রূপকথার জয়ের মূল কারিগর ব্লেসিং মুরাজাবানি। বল হাতে ১৭ রানে ৪ উইকেট নিয়ে অজি ব্যাটিংয়ে ধস নামান তিনি। এই অসাধারণ স্পেলের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই পেসার। এক সময়ের ‘লাস্ট বয়’ হিসেবে পরিচিত জিম্বাবোয়ে ক্রিকেট এই জয়ের মাধ্যমে যেন নতুন করে প্রাণ ফিরে পেল। দীর্ঘ খরা কাটিয়ে বিশ্বমঞ্চে তাদের এই প্রত্যাবর্তন ক্রিকেট প্রেমীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।