সঞ্জু স্যামসনের বিদায়ের পর রাজস্থান রয়্যালসের ব্যাটন এবার রিয়ান পরাগের হাতে – এক ঝলক NEWS বাংলা

সঞ্জু স্যামসনের বিদায়ের পর রাজস্থান রয়্যালসের ব্যাটন এবার রিয়ান পরাগের হাতে – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : আইপিএল ২০২৬ মরসুমের জন্য সঞ্জু স্যামসনের উত্তরসূরি হিসেবে রিয়ান পরাগকে নতুন অধিনায়ক ঘোষণা করল রাজস্থান রয়্যালস। দীর্ঘদিনের সেনানি সঞ্জু চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ায় আসামের এই প্রতিভাবান অলরাউন্ডারের ওপর আস্থা রাখল ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট। গত মরসুমে চোটের কারণে স্যামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে পরাগের।

বরাবরই দলের অনুগত পরাগ ২০১৯ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অংশ। গত মরসুমে ব্যাট হাতে ইডেন গার্ডেন্সে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৫ রান-সহ ৩৮.৫৭ গড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। নেতৃত্বের নতুন চ্যালেঞ্জে আসামের এই তারকা অলরাউন্ডার রাজস্থানকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেন কি না, এখন সেদিকেই নজর থাকবে ক্রিকেট বিশ্বের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *