ভারতকে জেতাতে একাই যথেষ্ট অভিষেক শর্মা তবুও এই মারকুটে ব্যাটারকে স্রেফ স্লগার বলে কটাক্ষ করলেন পাক প্রাক্তনরা – এক ঝলক NEWS বাংলা

ভারতকে জেতাতে একাই যথেষ্ট অভিষেক শর্মা তবুও এই মারকুটে ব্যাটারকে স্রেফ স্লগার বলে কটাক্ষ করলেন পাক প্রাক্তনরা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ভারত বনাম পাকিস্তান মহারণের আগে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি অভিষেক শর্মাকে নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছে ওয়াঘার ওপারের ক্রিকেট মহল। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী স্ট্রাইক রেটে রান করা এই ব্যাটারকে রুখতে এখন থেকেই মানসিক গেম খেলা শুরু করেছেন মহম্মদ আমির ও রশিদ লতিফের মতো প্রাক্তনরা। অভিষেককে টেকনিক্যালি দুর্বল এবং কেবল ভাগ্যের জোরে টিকে থাকা এক ‘স্লগার’ বলে আক্রমণ করেছেন তাঁরা।

অভিষেকের ব্যাটিং শৈলী নিয়ে প্রশ্ন তুলে আমির জানিয়েছেন যে এই ভারতীয় তারকা কেবল গায়ের জোরে ব্যাট ঘোরান এবং ভালো মানের স্লোয়ার বলেই তিনি কুপোকাত হবেন। অন্যদিকে রশিদ লতিফও মনে করেন যে ডিফেন্সের অভাব অভিষেকের বড় দুর্বলতা। যদিও মাঠের পরিসংখ্যানে অভিষেকের দাপটই স্পষ্ট এবং পাক প্রাক্তনদের এমন বিতর্কিত মন্তব্য আসলে আসন্ন হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের এই ‘এক্স-ফ্যাক্টর’ নিয়ে তাঁদের লুকানো ভয়কেই প্রকাশ্যে এনেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *