ফুটবল বিশ্বজয়ীদের অনন্য রেকর্ডে ভাগ বসিয়ে ক্রিকেট দুনিয়ায় ইতিহাস গড়ল ইটালি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ফুটবল বিশ্বের চারবারের চ্যাম্পিয়ন ইটালির মুকুটে এবার যুক্ত হলো ক্রিকেটের সাফল্য। দীর্ঘ ২০ বছর পর বিশ্বমঞ্চে ফুটবলের জয়ের পরিসংখ্যানকে ছুঁয়ে ফেলল দেশটির ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে ১০ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আজ্জুরিরা। বিস্ময়করভাবে, ২০০৬ সালের বিশ্বজয়ের পর থেকে ফুটবল বিশ্বকাপে ইটালির জয়ের সংখ্যাও মাত্র এক, যা এবার অর্জন করলেন জশপ্রীত সিংরা।
২০১০ ও ২০১৪ সালের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় এবং পরবর্তী দুটি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ইটালির ফুটবলের দশা এখন শোচনীয়। বিপরীতে, ক্রিকেটে নবাগত হয়েও মাঠ কাঁপিয়ে ইতিহাস গড়েছেন হ্যারি মানেন্তিরা। এই ঐতিহাসিক জয় রোম বা মিলানের ছোট ছোট শিশুদের ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলবে বলে আশাবাদী অধিনায়ক। ফুটবলের সেই সোনালী দিন ফিরিয়ে আনার লড়াইয়ে এখন সমান্তরালে হাঁটছে ইটালির ক্রিকেট ও ফুটবল।