অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবোয়ের চমক আর মুজারাবানির সেঞ্চুরি উইকেটের নতুন ইতিহাস – এক ঝলক NEWS বাংলা
February 13, 20266:39 pm

NEWS DESK : অজিদের বিরুদ্ধে ২৩ রানের অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে। এই ম্যাচেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শততম উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন পেস তারকা ব্লেসিং মুজারাবানি। এর আগে রিচার্ড এনগারাভা এবং সিকন্দর রাজা এই বিশেষ নজির গড়েছেন।
অন্যদিকে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকলেও দর্শকরা পুরো ৪০ ওভারের টানটান উত্তেজনাপূর্ণ ক্রিকেট উপভোগ করতে পারবেন। টি-২০ বিশ্বকাপের এই মহারণ ঘিরে এখন চরম উন্মাদনা তুঙ্গে।