শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে নবদ্বীপ কৃষ্ণনগর রাস্তা অবরোধ CITU র

দেবাশীষ সিংহ/ নদীয়া।
বৃহস্পতিবার সাধারণ ধর্মঘটের দিন সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা ১০মিনিট পর্যন্ত কেন্দ্রের নয়া শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে নবদ্বীপ শহরের ব্যস্ততম এলাকা রাম সীতা পাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে CITU র এক বিক্ষোভ মিছিল শুরু করে। এই মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রেলগেটে এসে শেষ হয়, এবং সেখানে গৌরাঙ্গ সেতু রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ও শ্রমিক বিরোধী শ্রম কোড এর কপি জ্বালিয়ে দেয়। এবিষয়ে CiTU নবদ্বীপ সমন্বয় কমিটির সম্পাদক সৌমেন অধিকারী বলেন এদিন শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে সারা ভারত ধর্মঘট ও এরাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে রাজ্যে শিল্প ধর্মঘটের ডাক দেয় CITU সহ কেন্দ্রীয় দশটি শ্রমিক সংগঠন।
তিনি আরো বলেন দেশজুড়ে বিজেপি শাসিত BJP সরকার শ্রমিকদের উপরে যে ন্যাক্কারজনক শ্রম কোড এনেছে এবং ছাত্র যুব কৃষকদের উপর যেভাবে আক্রমন নামিয়ে আনছে তারই প্রতিবাদে সমগ্র ভারত বর্ষে এদিন প্রায় ৩০ লক্ষ শ্রমজীবী মানুষ এই ধর্মঘটে সামিল হয়েছে।এরপরও যদি শ্রমকোড বাতিল না করে কেন্দ্রীয় সরকার তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যাবে ভারতবর্ষের শ্রমিক সংগঠনগঠন গুলি।