ইস্কন মায়াপুরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সুচনা হলো আসন্ন শ্রী চৈতন্যদেবের ৫৪০ তম আবির্ভাব তিথি উৎসবের

দেবাশীষ সিংহ/ নদীয়া।
নদীয়ার শ্রীধাম মায়াপুরে ইস্কন হেড কোয়াটার্স চন্দ্রোদয় মন্দিরে ১৩ ই ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সুচনা হলো আসন্ন দোল পূর্ণিমা উপলক্ষ্যে শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৪০ তম আবির্ভাব তিথি মহাৎসবের। জানাযায় এই উৎসব চলবে ৫ ই মার্চ ২৬ পর্যন্ত। এই উৎসব কে ঘিরে মায়াপুর ইস্কন মন্দির ও সংলগ্ন সমস্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও ইস্কনের চন্দ্রোদয় মন্দির সহ পার্শবর্তী এলাকা আলোকমালায় সুসজ্বীত করা হয়েছে। এই উৎসব কে ঘিরে দেশ বিদেশ থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হবে ইস্কন প্রাঙ্গনে। শ্রীশ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি উৎসব উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনে প্রতিদিন অনুষ্ঠিত হবে বিভিন্ন ধৰ্মীয় আলোচনা সভা, নাম সংকীর্তন, নাটক ও বিভিন্ন ধরনের ধৰ্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও প্রতিদিন চলবে ধৰ্মীয় শোভাযাত্রাও নগরপরিক্রমা।
এবিষয়ে ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, আসন্ন দোল উৎসব বা চৈতন্যদেবের আবির্ভাব তিথি উপলক্ষ্যে ভারত বর্ষ ছাড়াও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের আগমন ঘটে ইস্কন হেড কোয়াটার নদীয়ার শ্রীধাম মায়াপুরে। আগত সকল ভক্ত বৃন্দের যাতে কোন রকম অসুবিধা না হয় সেজন্য ইতি মধ্যে ইস্কন মন্দির সহ সংলগ্ন বিভিন্ন এলাকাকে কঠোর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে।