বন্ধ্যাত্ব রুখতে উত্তরবঙ্গে ফার্টিলিটি টেস্টের জোয়ার এবং চিকিৎসকদের বড় বার্তা – এক ঝলক NEWS বাংলা

বন্ধ্যাত্ব রুখতে উত্তরবঙ্গে ফার্টিলিটি টেস্টের জোয়ার এবং চিকিৎসকদের বড় বার্তা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : উত্তরবঙ্গে দ্রুত বাড়ছে প্রজনন স্বাস্থ্যের সংকট। শিলিগুড়ির বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এর বিশেষজ্ঞ ডাঃ অঙ্গনা দে জানিয়েছেন যে, অল্প বয়সেই মহিলাদের ডিম্বাণুর স্বল্পতা এবং পুরুষদের শুক্রাণুর নিম্নমানের সমস্যা প্রকট হচ্ছে। অনেক দম্পতি দীর্ঘ চেষ্টার পর চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় চিকিৎসার সুযোগ কমে যাচ্ছে।

দেরি না করে হরমোন ও প্রজনন স্বাস্থ্যের প্রাথমিক পরীক্ষা করানোর ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। পিসিওএস এবং অ্যাজোস্পার্মিয়ার মতো জটিলতা আগেভাগে শনাক্ত করলে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি থাকে। সঠিক সময়ে নেওয়া বৈজ্ঞানিক পদক্ষেপই দম্পতিদের স্বপ্ন পূরণে কার্যকর ভূমিকা পালন করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *