বড় ম্যাচের আগে পাক স্পিনারদের কার্যত তুড়ি মেরে ওড়ালেন বরুণ চক্রবর্তী – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ভারত-পাক দ্বৈরথের আগে পাকিস্তানের স্পিন শক্তিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ভারতীয় ‘রহস্য স্পিনার’ বরুণ চক্রবর্তী। আইসিসি-র বৈঠকের পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে পারদ চড়লেও বরুণ মনে করেন, টিম ইন্ডিয়ার স্পিন আক্রমণ প্রতিপক্ষের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের পরিবেশের সঙ্গে বাবর আজমদের মানিয়ে নেওয়ার বাড়তি সুবিধাকে কিছুটা চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন তিনি।
নামিবিয়ার বিরুদ্ধে সূর্যকুমারদের ব্যাটিং বিপর্যয় এবং পাকিস্তানের টানা ম্যাচ খেলার অভিজ্ঞতা ভারতীয় শিবিরে কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে। গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন দল ব্যাটিং ও চোট-আঘাত নিয়ে সতর্ক থাকলেও বরুণ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। রবিবাসরীয় এই হাই-ভোল্টেজ ম্যাচে মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামতে প্রস্তুত রোহিত ব্রিগেড। প্রস্তুতি এবং দলীয় সংহতির বিচারে ভারতকেই সেরা মানছেন এই স্পিনার।