মৃত্যুদণ্ড মাথায় নিয়েই কি চলতি বছরেই দেশে ফিরছেন শেখ হাসিনা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে সাধারণ নির্বাচন সম্পন্ন হওয়ার পর দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরছে বিএনপি এবং প্রধানমন্ত্রী হচ্ছেন তারিক রহমান। আওয়ামী লিগ নেতাদের দাবি অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তার বিরুদ্ধে থাকা আদালতের মৃত্যুদণ্ডাদেশ এই প্রত্যাবর্তনের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আওয়ামী লিগ নেতৃত্ব মনে করছে, জামাতের তুলনায় বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হওয়ায় রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকতে পারে। নির্বাচনে বিএনপি ২১৩টি এবং জামাত ৭৬টি আসনে জয়লাভ করেছে। তবে আইনি জটিলতা এবং সাজার খড়্গ মাথায় নিয়ে হাসিনা কীভাবে নির্বিঘ্নে দেশে ফিরবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *