ভুয়ো নথি নিয়ে জেলাশাসকদের চরম হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সংবাদপত্রের কাটিং বা অস্পষ্ট নথি আপলোড হওয়া নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সতর্ক করে জানানো হয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নথি পুনরায় যাচাই করতে হবে। অনুমোদিত তালিকার বাইরে কোনো ‘মনগড়া’ প্রমাণপত্র গ্রহণ করলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিশেষত কোচবিহার, মালদহ ও দুই ২৪ পরগনার মতো জেলাগুলির গাফিলতি নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে কমিশন। ইআরও এবং এইআরও-দের কাজে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়ে জানানো হয়েছে, নথিপত্রে সামান্যতম ত্রুটি থাকলেও তা সরাসরি কমিশনকে জানাতে হবে। ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ রুখতে এই কড়াকড়ি প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও বাড়তি চাপ তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *