১৫ বছর আগের অপমানের প্রতিশোধ নিতে পুলিশদের বাড়িতেই চুরির ছক কষলেন যুবক – এক ঝলক NEWS বাংলা

১৫ বছর আগের অপমানের প্রতিশোধ নিতে পুলিশদের বাড়িতেই চুরির ছক কষলেন যুবক – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : মধ্যপ্রদেশের খাণ্ডওয়ায় ১৫ বছর আগের এক পুরনো আক্রোশ মেটাতে অভিনব চুরির পথ বেছে নিলেন দীপেশ নামক এক যুবক। বিনা অপরাধে পুলিশি প্রহারের প্রতিশোধ নিতে তিনি বেছে বেছে কেবল পুলিশকর্মীদের আবাসনকেই লক্ষ্যবস্তু করতেন। সম্প্রতি দুই কনস্টেবলের বাড়িতে চুরির তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

বুরহানপুর থেকে পাকড়াও করার সময় ছাদ থেকে লাফিয়ে আহত হন দীপেশ। পুলিশি জেরায় তিনি জানান, ফেরিওয়ালার ছদ্মবেশে আগে রেইকি করে রাতে অপারেশন চালাতেন। ধৃতের কাছ থেকে নগদ অর্থ ও গয়না উদ্ধার হয়েছে। বর্তমানে দীপেশ বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং পুলিশ তার বাকি দুই সহযোগীর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *