ভোটার তালিকায় নথির কারচুপি রুখতে জেলাশাসকদের চরম হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন – এক ঝলক NEWS বাংলা

ভোটার তালিকায় নথির কারচুপি রুখতে জেলাশাসকদের চরম হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অপাঠ্য নথি এবং সংবাদপত্রের কাটিং আপলোড করার ঘটনায় জেলাশাসকদের তীব্র ভর্ৎসনা করল জাতীয় নির্বাচন কমিশন। ভিডিও কনফারেন্সে ফুল বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে শুধুমাত্র অনুমোদিত নথিই গ্রহণ করতে হবে এবং কোনো মনগড়া প্রমাণপত্র চলবে না। বিশেষ করে কোচবিহার, মালদহ ও দুই ২৪ পরগনার মতো জেলাগুলোর গাফিলতি নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে কমিশন।

আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নথি পুনরায় যাচাই করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়সীমার পর তালিকায় কোনো অসংগতি ধরা পড়লে সংশ্লিষ্ট জেলাশাসকদের ব্যক্তিগতভাবে দায়ী করা হবে এবং ভবিষ্যতে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হলে প্রশাসনিক কেরিয়ার ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলেও আধিকারিকদের সতর্ক করেছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *