বকেয়া মহার্ঘ ভাতা না মেটানোয় রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস – এক ঝলক NEWS বাংলা

বকেয়া মহার্ঘ ভাতা না মেটানোয় রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ নির্দিষ্ট সময়ে না মেটানোয় আইনি বিপাকে রাজ্য প্রশাসন। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছেন মামলাকারীরা। গত ৫ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত দ্রুত পাওনা মেটানোর নির্দেশ দিলেও এক সপ্তাহ পেরিয়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আদালত স্পষ্ট জানিয়েছে ডিএ কর্মচারীদের আইনসম্মত অধিকার, কোনো অনুদান নয়। বাকি ৭৫ শতাংশ বকেয়া মেটানোর রূপরেখা ঠিক করতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে বকেয়া প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ও বিলম্বের কারণে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে, যার ফলে রাজ্য রাজনীতিতে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *