সল্টলেকের সেক্টর ফাইভে বহুতলে বিধ্বংসী আগুনের জেরে তুমুল আতঙ্ক – এক ঝলক NEWS বাংলা
February 13, 20267:49 pm

NEWS DESK : সল্টলেক সেক্টর ফাইভের গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যস্ত অফিস টাইমে একটি রেস্তরাঁ থেকে আগুন ছড়াতেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো বহুতল। আতঙ্কিত কর্মীরা দ্রুত নিচে নেমে আসলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় এক মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন এবং বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বহুতলটির অগ্নি নির্বাপণ ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জনবহুল এই অফিস পাড়ায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন স্থানীয় কর্মীরা।