লক্ষ লক্ষ বেকারদের জন্য বড় দুঃসংবাদ যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা পেতে কারা বাদ পড়ছেন জানুন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে আবেদন করার আগে যোগ্যতার মাপকাঠি জেনে নেওয়া জরুরি। ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকাররা এই প্রকল্পের মাধ্যমে মাসে ১৫০০ টাকা হিসেবে বছরে ১৮ হাজার টাকা পাবেন। তবে যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন অথবা বর্তমানে কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত, তারা এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ বা ঐক্যশ্রীর মতো স্কলারশিপ পেলেও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

আগামী ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) বিশেষ ক্যাম্প চলবে। অনলাইন জটিলতা এড়াতে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই অফলাইনে নাম নথিভুক্ত করার সুযোগ দিচ্ছে সরকার। আবেদনকারীরা টানা ৫ বছর এই ভাতা পাবেন এবং চাকরি না পেলে তা রিনিউ করার সুবিধাও থাকছে। ক্যাম্পের ভিড়ে দাঁড়ানোর আগে নিজের নথিপত্র ও যোগ্যতা যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *