কালিয়াচকের লিচুবাগানে শিশু নির্যাতনের ঘটনায় পুলিশের জালে দুই অভিযুক্ত – এক ঝলক NEWS বাংলা

কালিয়াচকের লিচুবাগানে শিশু নির্যাতনের ঘটনায় পুলিশের জালে দুই অভিযুক্ত – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : মালদহের কালিয়াচকে ৯ বছরের এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। গত ৭ ফেব্রুয়ারি একটি লিচুবাগান থেকে অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ওই নাবালককে। দরিদ্র পরিবারের সুযোগ নিয়ে প্রলোভন দেখিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে এই নৃশংস অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।

পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত চালিয়ে অবশেষে অভিযুক্তদের হদিশ পায়। ধৃতদের মধ্যে একজন মাদকাসক্ত বলে জানা গেছে। বর্তমানে নির্যাতিত শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তার বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। ধৃতদের শনাক্তকরণের জন্য টিআই প্যারেডের আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে মালদহ জেলা পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *