ভোটার তালিকায় বড়সড় কোপ! ৫৮ লক্ষের পর আরও ৬.২৫ লক্ষ নাম বাদ, সংখ্যা কি আরও বাড়বে? – এক ঝলক NEWS বাংলা

ভোটার তালিকায় বড়সড় কোপ! ৫৮ লক্ষের পর আরও ৬.২৫ লক্ষ নাম বাদ, সংখ্যা কি আরও বাড়বে? – এক ঝলক NEWS বাংলা

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক রদবদল ঘটেছে। প্রাথমিক খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়ার পর, সাম্প্রতিক শুনানির ভিত্তিতে আরও ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এই বাদ পড়া ভোটারদের অধিকাংশই শুনানিতে অনুপস্থিত ছিলেন। ফলে তাঁদের নাম চূড়ান্ত তালিকা থেকে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার শুনানির কাজ শেষ হলেও নাম বাদ পড়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের নথিপত্র যাচাইয়ের কাজ চলছে, যা আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। বিশেষ করে ‘নো ম্যাপিং’ এবং তথ্যগত অসঙ্গতি থাকা ভোটারদের নথি গভীরভাবে খতিয়ে দেখছেন আধিকারিকরা। এই যাচাইকরণ পর্ব শেষ হলে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *