নির্বাচনী জয়ের মাঝেও কি ব্রাত্য থেকে গেল সংখ্যালঘুরা – এক ঝলক NEWS বাংলা
February 13, 20269:56 pm

NEWS DESK : সদ্য সমাপ্ত বাংলাদেশের জাতীয় নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে মাত্র ৪ জন সংখ্যালঘু প্রার্থী জয়ী হয়েছেন। যার মধ্যে ৩ জন হিন্দু এবং ১ জন বৌদ্ধ প্রতিনিধি রয়েছেন। লক্ষণীয় বিষয় হলো, জয়ী প্রার্থীদের সবাই বিএনপির টিকিটে নির্বাচিত হয়েছেন এবং এদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী সম্পর্কে পরস্পর বেয়াই।
মাগুরা, ঢাকা, রাঙামাটি ও বান্দরবান আসন থেকে এই চারজন বিজয়ী হলেও বাকি সংখ্যালঘু প্রার্থীদের কপালে জুটেছে পরাজয়। বিএনপি মোট ৬ জন সংখ্যালঘু প্রার্থী দিলেও জামাত ও এনসিপি-র প্রার্থীরা পরাজিত হয়েছেন। গণতন্ত্রের এই জয়ধ্বজার মাঝে সংসদে সংখ্যালঘু প্রতিনিধিত্বের এই নগণ্য সংখ্যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।