জেলে কি চিরতরে অন্ধ হয়ে যাচ্ছেন ইমরান খান – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক রিপোর্ট জমা পড়েছে সুপ্রিম কোর্টে। জেল কর্তৃপক্ষের অবহেলায় তিনি ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে দাবি করা হয়েছে। আদালতের নির্দেশে গঠিত আইনজীবী দলের এই রিপোর্টে পিটিআই নেতার স্বাস্থ্যের দ্রুত অবনতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পাকিস্তানের শীর্ষ আদালত অবিলম্বে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে দীর্ঘ প্রতীক্ষার পর ইমরানকে তাঁর দুই সন্তানের সঙ্গে দেখা করার অনুমতিও প্রদান করা হয়েছে। উন্নত চিকিৎসার অভাবে তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন হতে পারেন বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *