বিপুল জয়ে তারেক রহমানের সামনে কঠিন চ্যালেঞ্জ এবং ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের শপথ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে বিপুল জনমত নিয়ে বিএনপি জোটের ২১২ আসনে জয়ের পর আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যে শপথ নিতে পারেন হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ঐতিহাসিক এই জয়ের সাথেসাথেই নতুন সরকারের সামনে পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ধুঁকতে থাকা অর্থনীতি সচল করা এবং ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনাই হবে তারেক রহমানের প্রথম ও প্রধান পরীক্ষা।
সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কর্মসংস্থান ও বাজারদর নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশ বাহিনীকে পুনরায় সক্রিয় করা এখন সময়ের দাবি। নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরানোও নতুন প্রশাসনের জন্য বড় কাজ। দীর্ঘদিনের অস্থিতিশীলতা কাটিয়ে তারেক রহমান কীভাবে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নেন, এখন সেদিকেই তাকিয়ে আছে সারা বিশ্ব।