অঙ্কের ফলাফল নিয়ে দুশ্চিন্তার জেরে তপসিয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু – এক ঝলক NEWS বাংলা

অঙ্কের ফলাফল নিয়ে দুশ্চিন্তার জেরে তপসিয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : কলকাতার তপসিয়ার মহেন্দ্র রায় লেনে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশি তদন্তে জানা গেছে গত ১২ তারিখ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও অঙ্ক নিয়ে তীব্র মানসিক অবসাদে ভুগছিল ওই নাবালিকা। যদিও ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট মেলেনি, তবুও পরিবারের দাবি পরীক্ষার দুশ্চিন্তাই এই চরম পরিণতির কারণ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে তপসিয়া থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *