বসন্তের দোরগোড়ায় বঙ্গে উধাও শীতের আমেজ এক ধাক্কায় ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা – এক ঝলক NEWS বাংলা

বসন্তের দোরগোড়ায় বঙ্গে উধাও শীতের আমেজ এক ধাক্কায় ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার থেকেই রাজ্যের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ দুই থেকে তিন ডিগ্রি চড়তে পারে, যার ফলে বেলা বাড়লে অনুভূত হবে গরম। যদিও সকাল ও রাতে হালকা শীতের আমেজ বজায় থাকবে, তবে ১৪ ফেব্রুয়ারি থেকে রোদের তেজ বৃদ্ধির সাথে সাথে শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার দাপট থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ায় রাজ্যে আপাতত বৃষ্টি বা নতুন কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী সাত দিন মূলত পরিষ্কার আকাশ ও গরম আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *