অধীর চৌধুরীকে হারিয়ে বড় ভুল করেছি, ইউসুফ পাঠান আসলে ফালতু লোক বলে বিস্ফোরক স্বীকারোক্তি হুমায়ুন কবীরের – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হার নিয়ে চরম অনুশোচনা প্রকাশ করলেন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির আহ্বায়ক হুমায়ুন কবীর। তৃণমূল ত্যাগের পর সুর বদলে তিনি দাবি করেন, ইউসুফ পাঠানের মতো বহিরাগত ও ‘ফালতু’ মানুষকে জেতাতে সাধারণকে ভোট দিতে বলা তাদের জীবনের বড় ভুল ছিল। ২০২৯ সালের নির্বাচনে ইউসুফকে হারের চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, মহম্মদ সেলিমের সাথে সাম্প্রতিক বৈঠকের পরেই হুমায়ুনের এই ভোলবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও অধীর চৌধুরী এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তৃণমূল নেত্রীর প্রতি সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে হুমায়ুন স্পষ্ট করেছেন যে, ধর্মের সুড়সুড়ি দিয়ে জেতানোর সেই পুরনো সমীকরণ তিনি এবার ভেঙে দেবেন। জোট রাজনীতির লক্ষ্যেই কি এই বিলম্বে বোধদয়, তা নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে জোর চর্চা।