১০ টাকার ভুয়ো চালে তৈরি ১০০ কোটির সাম্রাজ্য বাজেয়াপ্ত করল ইডি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলায় কয়লা পাচার মামলায় বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূল অভিযুক্ত লালা সিন্ডিকেটের ১০০ কোটি ৪৪ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। গত জানুয়ারি মাসে কলকাতা ও দিল্লিতে তল্লাশি চালিয়ে এই বিপুল সম্পত্তির হদিস মেলে। ইডির দাবি, পাচারের টাকা বেনামী সংস্থার জমি ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়েছিল।

তদন্তে উঠে এসেছে যে মাত্র ১০ বা ২০ টাকার নোটের ছবি ব্যবহার করে ভুয়ো চালানের মাধ্যমে এই বিশাল চক্র চালানো হতো। বর্তমানে এই মামলায় মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩২২ কোটি ৭১ লক্ষ টাকা। একদিকে সম্পত্তি বাজেয়াপ্ত চলছে, অন্যদিকে নতুন মামলায় পুলিশ আধিকারিকদের তলব করে তদন্তের জাল আরও গুটিয়ে আনছে কেন্দ্রীয় সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *