তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী এবং খুলল ভারত ও বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত – এক ঝলক NEWS বাংলা

তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী এবং খুলল ভারত ও বাংলাদেশ সম্পর্কের নতুন দিগন্ত – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি-র বিপুল জয়ের পর দলের নেতা তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতার ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ ও আঞ্চলিক শান্তি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে। মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জয়ের প্রশংসা করে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ভারতের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নির্বাচনী ফলাফলে বিএনপি দুই শতাধিক আসনে এগিয়ে থাকায় তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের অপেক্ষা। মোদী জানান, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই প্রতিবেশী দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। গত কয়েক বছরের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে এই কথোপকথন দুই দেশের সম্পর্কে বরফ গলার ইঙ্গিত দিচ্ছে। গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের উন্নয়নে ভারত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *