নির্বাচনে জিতেও সোমবারের আগে ক্ষমতা পাচ্ছে না বিএনপি ও নতুন সরকার

NEWS DESK : বাংলাদেশে ত্রয়োদশ সাধারণ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সাংবিধানিক জটিলতায় নতুন সরকার গঠন পিছিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাত থেকে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব হওয়ায় সোমবারের আগে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্ভব হচ্ছে না। মূলত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে শপথ পাঠ করানো নিয়ে এই আইনি পেঁচ তৈরি হয়েছে।
সংবিধান অনুযায়ী, স্পিকারের অনুপস্থিতিতে তিন দিনের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারবেন। ফলে সরকারি গেজেট প্রকাশের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে তারেক রহমানের দলকে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ইউনূস প্রশাসন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে। নতুন মন্ত্রিসভা সোমবার বা মঙ্গলবার নাগাদ শপথ নিতে পারে।