বিপ্লবীদের ভরাডুবি ঘটিয়ে ব্যালট যুদ্ধে মুখ ফেরাল বাংলাদেশের সাধারণ মানুষ

NEWS DESK : বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলেও নির্বাচনী ময়দানে ধরাশায়ী হলো রাজপথ কাঁপানো ছাত্রনেতারা। ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি গড়ে জামাতের সঙ্গে জোট বেঁধেও জনসমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন সারজিস আলম ও নাসিরুদ্দিন পাটওয়ারির মতো শীর্ষ নেতারা। ২৯৯ আসনের মধ্যে মাত্র ৬টি আসনে জয় পেয়েছে ছাত্রদের এই দল, যেখানে পঞ্চগড় ও ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসনে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন আন্দোলনের অগ্রজরা।
সাংগঠনিক দুর্বলতা এবং জামাতের মতো মৌলবাদী শক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়াকে এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চট্টগ্রামে এনসিপি প্রার্থী জুবাইরুল হাসান আরিফের জামানত বাজেয়াপ্ত হওয়ার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়া তাসনিম জারাও পরাজিত হয়েছেন। আন্দোলনের মুখে জননেতা হওয়ার স্বপ্ন দেখলেও নির্বাচনী লড়াইয়ে তারেক রহমানের বিএনপির ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল তথাকথিত এই বিপ্লবীদের রাজনৈতিক ভবিষ্যৎ।