হোয়াটসঅ্যাপের পর এবার টেলিগ্রাম নিষিদ্ধ করল রাশিয়া
February 14, 202610:27 am

NEWS DESK : পশ্চিমী অ্যাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে রাশিয়ায় এবার নিষিদ্ধ হলো টেলিগ্রাম। দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, অপরাধমূলক ও উগ্রপন্থী কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এই প্ল্যাটফর্ম। এছাড়া ব্যক্তিগত তথ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম না মানায় সংস্থাটিকে প্রায় সাড়ে সাত কোটি টাকা জরিমানাও করা হয়েছে।
সরকারি নিষেধাজ্ঞার ফলে দেশজুড়ে টেলিগ্রাম পরিষেবা ইতিমধ্যেই স্থবির হয়ে পড়েছে। ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিমী অ্যাপের বদলে দেশীয় ‘MAX’ অ্যাপ ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করছে পুতিন সরকার। এর আগে হোয়াটসঅ্যাপের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাডজর জানিয়েছে, আইন মেনে না চলা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।