শ্রীলঙ্কার নাচে মাতলেন আর্শদীপ সিং, ভারত পাক মেগা লড়াইয়ের আগে কলম্বোয় টিম ইন্ডিয়া
February 14, 202610:27 am

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের আগে শুক্রবার রাতে কলম্বো পৌঁছাল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। বিমানবন্দরে ঐতিহ্যবাহী লঙ্কান নৃত্যের মাধ্যমে ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেই ছন্দেই পা মেলাতে দেখা যায় পেসার আর্শদীপ সিংকে, যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল। দলের সাথে গৌতম গম্ভীর ও হার্দিক পাণ্ড্যকেও দেখা গেছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি আর প্রেমদাসা স্টেডিয়ামে এই মর্যাদার লড়াই অনুষ্ঠিত হবে। বর্তমানে পয়েন্ট টেবিলে ভারত শীর্ষে থাকলেও পেটের সংক্রমণের কারণে অভিষেক শর্মার খেলা নিয়ে সংশয় রয়েছে। দুই দলই টানা জয় নিয়ে মাঠ নামায় লড়াই হবে সমানে সমান। স্টার স্পোর্টস ও জিও-হটস্টার অ্যাপে সন্ধ্যা ৭টা থেকে সরাসরি দেখা যাবে এই রুদ্ধশ্বাস মোকাবিলা।