কেরিয়ারের চরম দুঃসময়ে কেন মেলেনি কাজ জানালেন অভিনেতা সানি দেওল

কেরিয়ারের চরম দুঃসময়ে কেন মেলেনি কাজ জানালেন অভিনেতা সানি দেওল

NEWS DESK : দীর্ঘ লড়াই শেষে ‘বর্ডার ২’ ছবির অভাবনীয় সাফল্যে ভাসছেন সানি দেওল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ২০০০ সালের পর বলিউডে কর্পোরেট সংস্কৃতির প্রভাবে সিনেমার বিষয়বস্তু ও নির্মাণের ধরন আমূল বদলে গিয়েছিল। সেই পরিবর্তনের জোয়ারে নিজের যোগ্য কাজ খুঁজে না পাওয়ায় দীর্ঘ সময় তাকে বড় পর্দার আড়ালে থাকতে হয়েছিল বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

অতীতের কঠিন দিনগুলোর কথা স্মরণ করে সানি জানান, ব্যর্থতার সময়েও তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাস হারাননি। বক্স অফিসে ৩১৮ কোটির বেশি ব্যবসা করা এই ব্লকব্লাস্টার ছবির সাফল্য তাকে ভাগ্যের ওপর পুনরায় বিশ্বাস করতে শিখিয়েছে। নিজের দীর্ঘ অভিনয় জীবনে উত্থান-পতন আসলেও হার না মেনে সামনের দিকে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *