সিঙ্গুরে ক্রেতা সেজে দোকানে ঢুকে লাখ টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতী

সিঙ্গুরে ক্রেতা সেজে দোকানে ঢুকে লাখ টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতী

শুক্রবার সকালে সিঙ্গুরের বেড়াবেড়ি এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় পোলেনের দোকানে ক্রেতা সেজে প্রবেশ করে এক ব্যক্তি হিন্দি ভাষায় কথা বলে বিভিন্ন গয়না দেখতে চান। সেই অছিলায় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার সোনার অলঙ্কার পকেটে ভরে নিয়ে বাইরে অপেক্ষায় থাকা সঙ্গীর মোটরসাইকেলে চেপে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয় ওই অভিযুক্ত।

ব্যবসায়ীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলেও দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়নি। খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দোকানের ভেতর এবং সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। দিনের আলোয় জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *