বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিশেষ অভিনন্দন ও প্রার্থনা সভা

বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিশেষ অভিনন্দন ও প্রার্থনা সভা

বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ থাকায় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তারা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের আশা প্রকাশ করেছে।

নির্বাচন পরবর্তী পরিস্থিতি স্থিতিশীল রাখতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় শুক্রবার দেশজুড়ে মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ শুকরানা দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সভায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আগামী দিনেও সব প্রকার বিশৃঙ্খলা রুখে দিয়ে সম্প্রীতির ধারা বজায় রাখার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *