বাদুড়িয়ায় এসআইআর নথি জমা দিতে গিয়ে নিখোঁজ ব্যক্তির বাইক উদ্ধার ও বিএলওসহ দুই গ্রেপ্তার

বাদুড়িয়ায় এসআইআর নথি জমা দিতে গিয়ে নিখোঁজ ব্যক্তির বাইক উদ্ধার ও বিএলওসহ দুই গ্রেপ্তার

বাদুড়িয়ার পাপিলা এলাকার বাসিন্দা নাসির আলী এসআইআর সংক্রান্ত নথি জমা দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন। গত ৯ ফেব্রুয়ারি আধার ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই তাঁর মোবাইল বন্ধ হয়ে যায়। চাতরা এলাকার একটি খাল থেকে নিখোঁজ ব্যক্তির মোটরবাইক ও জুতো উদ্ধার হলেও নাসিরের কোনো হদিশ মেলেনি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে শুক্রবার দুপুরে তেতুলিয়া রোডে পথ অবরোধ করেন পরিজন ও গ্রামবাসীরা। তদন্তে নেমে পুলিশ রিজন হাসান মন্ডল নামক এক বিএলও এবং সাগর গাইনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নাসিরের অবস্থান জানার চেষ্টা চলছে। পুরনো ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণে এই অন্তর্ধান, তা খতিয়ে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *